হাজার মানুষকে জুমার নামাজ পড়ালেন নিউজিল্যান্ডের সেই ইমাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৪ ২২ মার্চ ২০১৯
গত সপ্তাহে শুধু নিউজিল্যান্ড নয় গোটা বিশ্ব দেখেছিল এক ভয়ঙ্কর খুনিকে। আর সেই খুনির মুখোমুখি হয়েছিল ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের ইমাম গামাল ফৌদা। আর আজ জুমার বারে পেলেন হাজারে মানুষের ভালবাসা ও সমবেদনা।
শুক্রবার আল নূর মসজিদে ওই হামলার এক সপ্তাহ পর জুমার নামাজে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নৃশংস ওই হামলায় নিহত ৫০ জনের সম্মানে নিউজিল্যান্ড ও আশপাশের দেশগুলোতে পালন করা হয়েছে নীরবতা।
সমবেতদের মধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নও ছিলেন। সেখানে সবার উদ্দেশে সেই ইমাম ফৌদা বলেন, নিউজিল্যান্ডের প্রতিটা মানুষকে ধন্যবাদ, প্রত্যেকের চোখ দিয়ে যে অশ্রু পড়েছে তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ হাকার জন্য, ধন্যবার ফুলের জন্য।
তিনি বলেন, ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ আপনার নেতৃত্বের জন্য, এটা বিশ্বের অন্যান্য নেতাদের জন্য শিক্ষা হয়ে থাকল।
‘ধন্যবাদ তাদের প্রত্যেককে যারা আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের মূল্য, আমাদের বুঝিয়েছেন যে আমাদের কেউ ভোলেনি।’
পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ইমাম বলেন, আমাদের জীবন বাঁচাতে আপনারা প্রতিদিন নিজেদেন জীবন ঝুঁকিতে ফেলেন। সেই প্রতিবেশিদেরও ধন্যবাদ যারা সেদিন খুনির হাত থেকে বাঁচতে তাদের ঘরের দরজা খুলে দিয়েছিলেন।
গেল শুক্রবারের স্মৃতিচারণ করে ইমাম বলেন, গত শুক্রবারে আমি এই মসজিদে দাঁড়িয়েই দেখেছি এক সন্ত্রাসীর চোখে ঘৃণার আগুন, যে নিরপরাধ ৫০টি মানুষকে খুন করল, আরও ৪২ জনকে আহত করল আরা সারা বিশ্বের লাখো মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিল।
তিনি বলেন, এই সন্ত্রাসী চেয়েছিল তার কুদর্শন দিয়ে আমাদের আলাদা করতে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ডকে ভাঙা যাবে না।
ফৌদা বলেন, সারা বিশ্বের উচিৎ নিউজিল্যান্ডের কাছ থেকে ভালোবাসা এবং একতার শিক্ষা নেয়া।
তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙেছে, কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছে, একে অপরের পাশে আছি। কেউ আমাদের বন্ধনে চিড় ধরাতে পারবে না। আমরা কেবল ভালোবাসবো একে অন্যকে। এই হামলায় যত মানুষ মারা গেছেন সে সংখ্যাটা সাধারণ নয়, আর হামলার পর নিউজিল্যান্ড যে সংহতি দেখিয়েছে সেটা অসাধারণ।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






